শ্রীলংকার আকাশে আজ যেন দুর্যোগের ঘনঘটা। আফগান বোলারদের সামনে কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। ধানুশকা গুনাথিলাকা দুই অংকের রান স্পর্শ করেছেন ঠিকই, তবে সেটাও খুব উল্লেখযোগ্য কিছু নয়। ত্রিশোর্ধ্ব রান করতে পেরেছেন কেবল ভানুকা রাজাপাকশে। তবে তিনিও শেষ পর্যন্ত টিকে যেতে পারলেন না। লড়াই করে ফিরে গেছেন।
তিন টপ অর্ডার ব্যর্থ হয়ে ফিরে গেলে মাঠে নামেন রাজাপাকশে। লংকানদের স্কোরবোর্ডে তখন মাত্র ৫ রান। অথচ হারিয়ে গেছে তিনটি উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান গুনাথিলাকাকে সঙ্গে নিয়ে। দুজন মিলে গড়েন ৪৪ রানের অবিচ্ছেদ্য এক জুটি।
অষ্টম ওভারের দ্বিতীয় বলেই দলীয় ৪৯ রানে সময় ভাঙে জুটি। মাত্র ১৭ রান করে ফিরে যান গুনাথিলাকা। এরপর ফের শুরু হয় শ্রীলংকার ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। তবে অন্যপ্রান্ত ঠিকই আগলে রেখেছিলেন রাজাপাকশে। তবে শেষ পর্যন্ত পেরে উঠেননি। আফগান অধিনায়ক নবীর ওভারে রান আউট হয়ে যান।
ফিরে যাওয়ার আগে ২৯ বলে ৩৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও এক ছক্কায়। আউট হওয়ার সময় দলীয় রান ছিল ৬৯। উইকেট সংখ্যা ছিল ৭।