সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দশম অধ্যায় : বাংলাদেশের সামাজিক সমস্যা

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

১৫. যৌতুক লেনদেনে সহায়তাকারীও পাবে

ক. একই পুরস্কার              খ. একই শাস্তি

গ. একই তিরস্কার             ঘ. সামাজিক মর্যাদা

১৬. যৌতুক থেকে মুক্তি পেতে প্রয়োজন

র. সবাইকে সচেতন করা

রর. যৌতুক বিরোধী আন্দোলন গড়ে তোলা

ররর. যৌতুককে না বলা

নিচের কোনটি সঠিক?

ক. র                              খ. রর ও ররর

গ. র ও রর                                  ঘ. র, রর ও ররর

১৭. করিম সাহেব তার মেয়ের বিয়ের সময় বরপক্ষকে কিছু উপহার দেন। উক্ত কাজটি কোন বিষয়ের আওতাভুক্ত?

ক. যৌতুক বিরোধী আন্দোলন          খ. বাল্যবিবাহ

গ. ঘুষ প্রদান                    ঘ. যৌতুক

১৮. যৌতুকের কুফল থেকে মুক্তি পেতে হলে

ক. সচেতন হতে হবে

খ. খেলাধুলা করতে হবে

গ. প্রবাসে যেতে হবে

ঘ. অজ্ঞতার চর্চা করতে হবে

১৯. যৌতুক বিরোধী সংগঠন করতে পারে-

র. সভা       রর. পদযাত্রা    ররর. র‌্যালি

নিচের কোনটি সঠিক?

ক. র                              খ. র ও রর

গ. র ও ররর                                ঘ. র, রর ও ররর

২০. ১৯৮৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ছাড়াও যৌতুক নিরোধে রয়েছে

র. ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন

রর. ১৯৮৬ সালের সংশোধিত যৌতুক নিরোধ আইন

ররর. মুসলিম পারিবারিক আইন

নিচের কোনটি সঠিক?

ক. র                              খ. র ও রর

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

২১. যৌতুকের ফল কোনটি?

ক. পারিবারিক স্থিতিশীলতা  খ. পারিবারিক বিশৃঙ্খলা

গ. রাজনৈতিক বিশৃঙ্খলা                 ঘ. সামাজিক স্থিতিশীলতা

২২. যৌতুকের পেছনে কোনটি কাজ করছে বলে তুমি মনে করো?

ক. আর্থিক লাভবান হওয়ার চেষ্টা

খ. সামাজিক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা

গ. পারিবারিক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা

ঘ. ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার চেষ্টা

২৩. যৌতুকের বিরুদ্ধে কোনটি করা যেতে পারে?

ক. গণভোট                                 খ. যৌতুকের সমর্থনে র‌্যালি

গ. আনন্দ র‌্যালি                ঘ. যৌতুক বিরোধী র‌্যালি

২৪. যৌতুকের কুপ্রথা থেকে মুক্ত হতে হলে আমাদের কী করতে হবে?

ক. বিনয়ী                                    খ. সচেতনতা

গ. কঠোর                                    ঘ. অসচেতন

২৫. ১৯৮৬ সালের যৌতুক নিরোধ আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণের শাস্তি কী?

ক. সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড

খ. সর্বোচ্চ দুবছরের কারাদণ্ড

গ. সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড

ঘ. সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড

উত্তর

১৫. খ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. ঘ, ২০. খ, ২১. খ, ২২. ক, ২৩. ঘ, ২৪. খ, ২৫. গ