সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজা পাওয়া আসামি জাভিদ রায়হান লাকী (৪৫) মারা গেছেন। গতকাল শনিবার ভোরে কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কলারোয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ছিলেন।
সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় আসামি জাভিদ রায়হান লাকির চার বছর তিন মাসের সাজা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই রায় ঘোষণা করে। এর পর থেকে সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি ছিলেন লাকী। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।