বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)
পদ ও যোগ্যতা : সায়েন্টিফিক অফিসার (্ম্যাটারিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং) ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসি (অনার্স)সহ এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি অথবা উভয় পরীক্ষায় ২য় শ্রেণি বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকা চলবে না। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
রিসার্চ কেমিস্ট ৩ জন। সংশ্লিষ্ট বিষয়সহ ২য় বিভাগ/শ্রেণিতে বিএসসি ডিগ্রি অথবা এমএসসি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকা চলবে না। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। রিসার্চ বোটানিস্ট ১ জন। সংশ্লিষ্ট বিষয়সহ ২য় বিভাগ/ শ্রেণিতে বিএসসি ডিগ্রি অথবা এমএসসি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকা চলবে না।
বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫ জন। এসএসসি বা সমমানের পাস। কম্পিউটার চালনায় দক্ষ এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২৫ ইংরেজিতে ৩৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
১ আগস্ট ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর।
((http://bcsir15.teletalk.com.bd) এই ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়াসহ দরকারি সব তথ্য জানা যাবে করপোরেশনের এই www.bcsir.gov.bd) ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ধানমন্ডি, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ১৭ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৭
ঢাকা বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের জন্য চিফ মেডিকেল অফিসার ১ জন। এমবিবিএস ডিগ্রিধারী এবং চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর বা ডিপ্লোমাধারী। শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/ শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ বছরের পেশাগত দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা।
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-এই ঠিকানায় প্রয়োজনীয় সনদ ও অন্যান্য দরকারি কাগজপত্রসহ আবেদন পৌঁছানোর শেষ তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। দরকারি সব তথ্যের জন্য যোগাযোগ: রেজিস্ট্রারের দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র : ডেইলি স্টার, ২২ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৪