মুন্সীগঞ্জের গজারিয়ায় গতকাল সোমবার ৫ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচর এলাকার এ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, দীর্ঘ ওই গ্যাস পাইপলাইন থেকে সেখানকার অন্তত সাড়ে ৩ হাজার অবৈধ সংযোগ বিদ্যমান ছিল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস কোম্পানি নারায়ণগঞ্জের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, সোনারগাঁও আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক মেজবাউর রহমান, মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান প্রমুখ।