চুয়েটের রেজিস্ট্রারের দায়িত্বে প্রফেসর ড. হুমায়ুন কবির

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। গত রবিবার থেকে তিনি রেজিস্ট্রার পদের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হন। তিনি বর্তমানে যন্ত্রকৌশল অনুষদের ডিন এবং অধ্যাপক হিসেবে কর্মরত। এর আগে যন্ত্রকৌশল বিভাগ, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিভাগ ও মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়া যানবাহন পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি বঙ্গবন্ধু হল ও শহীদ তারেক হুদা হলের প্রশাসনিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। বিজ্ঞপ্তি