ম্যানইউতে ব্রাজিলীয় উইঙ্গার আন্তোনি

৯.৫০ কোটি ইউরোতে আয়াক্স থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তোনিকে দলে নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ইতিহাসে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি। চুক্তিটি হচ্ছে পাঁচ বছরের। সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে। ব্রাজিলের হয়ে ৯ ম্যাচ খেলা আন্তোনি ২০২০ সালে সাও পাওলো থেকে আয়াক্সে যোগ দেওয়ার পর দলটির হয়ে এখন পর্যন্ত ৮২ ম্যাচ খেলে গোল করেছেন ২৫টি, অ্যাসিস্ট ২২টি। ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগের কোচিংয়ে ডাচ ক্লাবটিতে খেলেছেন তিনি। ইন্টারনেট