স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় ওই পদে এসেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ। গতকাল মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনরায় গঠন করা হয়। এ ছাড়া আরও ৫টি কমিটি পুনর্গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, নুর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর। পুনর্গঠিত অন্য কমিটিগুলো হচ্ছে- সংসদ কার্য উপদেষ্টা কমিটি, লাইব্রেরি কমিটি, পিটিশন কমিটি, কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।