ভয়াবহ বন্যাকবলিত পাকিস্তানকে সহায়তায় বিশ্বের কাছে ১৬ কোটি ডলারের জন্য আবেদন করেছে জাতিসংঘ। গত জুন থেকে ভারী বর্ষণ ও বন্যায় এক-তৃতীয়াংশ নিমজ্জিত দেশটিতে এখন পর্যন্ত এক হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে।
ক্ষতির মুখে পড়েছে হয়েছে ৩ কোটি ৩০ লাখ মানুষ। বহু বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, অবকাঠামো আর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
পাকিস্তানের এ দুর্যোগকে ‘নজিরবিহীন জলবায়ু পরিবর্তন’ আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
তিনি পাকিস্তানকে সহায়তায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি লাখ লাখ বন্যা আক্রান্ত মানুষকে সাহায্যে ১৬ কোটি ডলারের আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
গুতেরেস মঙ্গলবার এক ভিডিওবার্তায় দক্ষিণ এশিয়াকে ‘জলবায়ু বিপর্যয়ের হটস্পট’ বলে উল্লেখ করেছেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, দেশটির জলবায়ু পরিবর্তনের এ মাত্রা এখন বিশ্বের সম্মিলিত সহায়তা এবং প্রায়োগিক মনোযোগ প্রয়োজন। পাকিস্তানের বন্যাকে তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বের জন্য একটি সংকেত বলে উল্লেখ করেছেন।
‘জলবায়ু পরিবর্তন দ্বারা আমাদের গ্রহকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি। আজ পাকিস্তান শিকার। আগামাীকাল আপনার দেশও হতে পারে।’