করোনায় এক মৃত্যু, শনাক্ত ২১৪

দেশে গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও একজন কোভিড রোগীর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করে এই ২১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে আবার পাঁচ শতাংশ ছাড়িয়ে গেছে। দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক ২ শতাংশ, যা আগের দিন চার দশমিক ০৮ শতাংশ ছিল।

মঙ্গলবার (৩০ আগস্ট) দেশে ১৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, রোববার থেকে তিন দিন কারও মৃত্যুর খবর আসেনি। সেই হিসাবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।