রাশিয়ার বেসরকারি তেল জায়ান্ট লুকঅয়েলের চেয়ারম্যান রাভিল মাগানভ মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিবিসি একাধিক রাশিয়ান সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।
তবে এক বিবৃতিতে লুকঅয়েল দাবি করেছে, তাদের চেয়ারম্যান রাভিল মাগানভ গুরুতর অসুস্থতায় মারা গেছেন। বিবিসি জানায়, মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন ৬৭ বছর বয়সী মাগানভ। জখমে তার মৃত্যু হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। হামলা শুরুর কিছুদিনের মধ্যেই যুদ্ধ বন্ধের আহ্বান জানায় লুকঅয়েল। মার্চের শুরুর দিকে যত দ্রুত সম্ভব ইউক্রেন সংঘাত বন্ধের আহ্বান জানায় লুকঅয়েল পর্ষদ। ‘এই ট্র্যাজেডির’ যারা শিকার, তাদের প্রতিও সমবেদনা জানায় কোম্পানিটি।