১৮ কেজি ওজন কমিয়ে ফেলেছেন রণদীপ হুডা। 'স্বতন্ত্র বীর সাভরকার' ছবিতে নাম ভূমিকায় তিনি। বীর বিনায়ক দামোদর সাভরকারের ভূমিকায়। মাথায় কংগ্রেসি টুপি, চোখে গোল চশমা। মোটা কালো গোঁফের ওপর স্পষ্ট ফুটে আছে গালের হাড়। ঠিক যেমন ছিলেন সাভরকার। সুঠাম-সবল রণদীপের এমন রূপান্তর দেখে অবাক ভক্তরা। কি করে পারলেন এই অসম্ভবকে সম্ভব করতে?
এক সাক্ষাৎকারে তার এই কসরতের বিষয়টি শেয়ার করে নেন অভিনেতা। কেবল সবল-সুঠাম নন, তিনি যে রীতিমতো 'ডানপিটে'! জানালেন, এখনও নিয়মিত খেলাধুলো করেন, নিজেকে সহজাত ক্রীড়াবিদ বলে পরিচয় দেন, তাই তার পক্ষে হঠাৎ ওজন কমিয়ে ফেলা কোনো ব্যাপার নয় বলেই জানান।
অভিনেতার কথায়, 'আমি আমার জীবনযাত্রা ইচ্ছেমতো বদলে ফেলতে পারি। চেহারা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করি, তার মূল কারণ আমি একজন ক্রীড়াবিদ। আমি মনে করি, শরীর সব সময় সক্রিয় থাকা উচিত। কারণ সেটিই আপনি। আপনার শরীরই এক মাত্র যন্ত্র, যা আপনার মালিকানা।' সূত্র : হিন্দুস্তান টাইমস