বয়সকে তুড়ি মেরে হারাতে পারে সৌন্দর্য। সালমা হায়েকই সম্ভবত এর মোক্ষম দৃষ্টান্ত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি যেন আরো লাস্যময়ী হয়ে উঠছেন। শুক্রবার ৫৬তম জন্মদিন ছিল হলিউডের এই মোহময়ী অভিনেত্রীর। জন্মদিন উদ্যাপনে সালমার ছবি দেখে বোঝার উপায়ই নেই, তার বয়স পঞ্চাশের গণ্ডি সেই কবেই পেরিয়ে গেছে।
জন্মদিন বলে কথা, পার্টি তো হতেই হবে। নিজের জন্মদিনে ফুরফুরে মেজাজে পাওয়া গেল তাকে। পরনে লাল রঙের বিকিনি। চোখে রোদচশমা। এভাবেই সমুদ্রে ভাসমান প্রমোদতরীতে নাচতে দেখা গেল অভিনেত্রীকে। সালমার এই নাচে মজেছেন ভক্তরা। সূত্র : ইয়াহু লাইপ