ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন সুরক্ষা সচিবের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। গত ১ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত তিনি ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করেন। এ সময় সুরক্ষা সেবা বিভাগের অগ্নি অনুবিভাগ ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব, অধিদপ্তরের মহাপরিচালক এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  ফায়ার সার্ভিস মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের সার্বিক কার্যক্রমে সচিব মহোদয় সন্তোষ প্রকাশ করেন। তিনি অধিদপ্তরের মহাপরিচালক এবং তার মাধ্যমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেশ ও জাতির নিরাপত্তায় প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠানের সদস্য হিসেবে কাজ করেন। সবসময় আপনারা নিজেদের সেফটি সম্পর্কে সচেতন থাকবেন। নিজেরা সেইফ না থাকলে আপনি অন্যজনকে সেইফ করতে পারবেন না।’ বিজ্ঞপ্তি