ইসলামী আন্দোলন ও নেজামে ইসলামের নেতাদের মতবিনিময়

দেশের সমসাময়িক রাজনীতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতারা। গতকাল শনিবার সন্ধ্যায় পল্টনের নেজামে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উভয় দলের নেতারা দেশ, ইসলাম ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশা ব্যক্ত করেন। তারা বলেন, এর মধ্য দিয়ে দুই দলের নেতারা আরও কাছাকাছি আসার বিষয়ে একমত হয়েছেন।

মতবিনিময় অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের পক্ষে ছিলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও মুহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, প্রচার এবং দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

নেজামে ইসলামের নেতাদের মধ্যে ছিলেন দলের সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার, অধ্যাপক মাওলানা লোকমান হোসেন ও মাওলানা আব্দুল বাতেন, মহাসচিব মুফতি মুহাম্মদ আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ নুরুজ্জামান, অর্থ সম্পাদক মাওলানা আশরাফ আলী জিহাদী, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা আবুল হাসান তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক মুনির হোসেন।