থাইল্যান্ডের ফ্রানং কেভ সৈকতে ছুটির মুডে নুসরাত। সেখানেই স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সাংসদ-অভিনেত্রী।
সোশাল মিডিয়ায় কখনো বিকিনি কখনো আবার খোলামেলা বিচ পোশাকে সোশাল মিডিয়ায় ঝড় তুলছেন অভিনেত্রী।
সম্প্রতি শোনা যায়, সালমান খানের 'বিগ বস ১৬'-তে যোগ দেবেন নুসরাত জাহান। এমন খবরেই ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাংসদ, অভিনেত্রী।
থাইল্যান্ড থেকে সোশাল মিডিয়ায় বেশকিছু ছবি পোস্ট করেছেন তিনি আর সেই থেকেই শুরু বিপত্তি।
সম্প্রতি অব শোল্ডার পিচ রঙের একটি টপ পরে ছবি শেয়ার করেন নুসরাত, হাতে রয়েছে পানীয়র গ্লাস। সেই ছবিতেই ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী।
নুসরাতের পোস্ট করা ছবির নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনদের বিস্মিত প্রশ্ন, 'কিভাবে এত রোগা হলেন!' কেউ আবার সাংসদ হয়ে তার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার তাকে রাজনীতি ও অভিনয়ের মধ্যে যেকোনো একটা বেছে নেওয়ার আবেদন করেন। সবমিলিয়ে নেটপাড়ার একাংশের কটাক্ষের শিকার 'সাংসদ' নুসরাত জাহান। সূত্র : জিনিউজ