চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সরকারবিরোধী বড় এক বিক্ষোভে অংশ নেওয়া আনুমানিক ৭০ হাজার মানুষ জ¦ালানি-বিদ্যুতের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে ক্ষমতাসীন জোটের প্রতি দাবি জানানোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে তাদের অনাস্থাও জানিয়েছে।
মূল্যস্ফীতি ও জ্বালানি-বিদ্যুতের দামবৃদ্ধি মোকাবিলায় সরকার নিষ্ক্রিয়, বিরোধীদের এমন অভিযোগের মধ্যে হওয়া অনাস্থা ভোটে সরকার উতরে যাওয়ার এক দিন পর শনিবার ওয়েনসেসলেস চত্বরে এ বিশাল বিক্ষোভ হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ অনাস্থা ভোটই দেখাচ্ছে, ইউরোপ জুড়ে জ্বালানি সংকট কী করে রাজনৈতিক অস্থিরতা উসকে দিচ্ছে। অনেক দেশে বিদ্যুতের চড়া দাম মূল্যস্ফীতিও বাড়াচ্ছে। একাধিক ডানপন্থি গোষ্ঠী ও কমিউনিস্ট পার্টির মতো ছোটখাটো রাজনৈতিক দলের প্রাগে ডাকা বিক্ষোভের আয়োজকরা বলছেন, মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের সামরিকভাবে নিরপেক্ষ থাকা এবং রাশিয়াসহ গ্যাস সরবরাহকারী দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা উচিত। শনিবার বিকেলের মাঝামাঝিতেই প্রাগে বিক্ষোভকারীর সংখ্যা প্রায় ৭০ হাজারে পৌঁছে যায় বলে জানায় পুলিশ। বিক্ষোভের অন্যতম আয়োজক জিরি হাভেল স্থানীয় এক গণমাধ্যমকে বলেছেন, ‘পরিবর্তনের দাবি নিয়ে আমরা এ বিক্ষোভ করছি।