চাকরি

ঘাটাইল ক্যান্টনমেন্ট

পাবলিক স্কুল ও কলেজ

পদ ও যোগ্যতা : সহকারী শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা) ১ জন। বিএডসহ ফাজিল/সমমান অথবা কামিল/সমমান ডিগ্রিসহ ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা সিজিপিএ ২.২৫ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ২য় বিভাগ/জিপিএ ৩.৫ থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা (দশম গ্রেড)।

সহকারী শিক্ষক (আইসিটি) ১ জন। কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা গণিত বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের ডিপ্লোমা থাকতে হবে। স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা সিজিপিএ ২.২৫ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ২য় বিভাগ/জিপিএ ৩.৫০ থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী। আগ্রহী প্রার্থীকে পাসúোর্ট সাইজের ৪ কপি ছবি ও সব সনদপত্রের সত্যায়িত কপি এবং অধ্যক্ষ, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অনুকূলে ৫০০ টাকা ব্যাংক ড্রাফটসহ দরখাস্ত বিজ্ঞপ্তি প্রকাশের (৪ সেপ্টেম্বর ২০২২) ১৫ দিনের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে পৌঁছাতে হবে।

সূত্র : ইত্তেফাক, ৪ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ সরকার

পদ ও যোগ্যতা : গাড়িচালক ১১ জন। কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা বা ভারী গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং হালকা বা ভারী গাড়ি চালনায় অন্যূন ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রকাশিত বিজ্ঞাপন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে www.dnc.gov.bd)।

http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে ৫ সেপ্টেম্বর ২০২২ সকাল ১০টা থেকে ২৯ সেপ্টেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রকাশিত বিজ্ঞাপন ও যঃঃঢ়://http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩ সেপ্টেম্বর ২০২২, পৃষ্ঠা ৬