বিআরটিএ’র অভিযান

ভাড়ার তালিকা না থাকায় চট্টগ্রামের ৫ বাসকে জরিমানা

চট্টগ্রামের গণপরিবহনগুলোতে সরকার নির্ধারিত ভাড়া তদারকিতে অভিযানে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে বাসে ভাড়ার তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৫টি বাসকে ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার নগরীর পলোগ্রাউন্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার। তিনি বলেন, সরকার নির্ধারিত বাস ভাড়া তদারকি জোরদারের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। ৪০টি বাসে অভিযান হয়েছে। এরমধ্যে সিএনজি চালিত বাস ১৫টি ও ডিজেল চালিত বাস ২৫টি। তার মধ্যে ৫টি বাসে ভাড়ার কোনো তালিকা না পাওয়ায় ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।