ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)। গতকাল রবিবার বশেমুরকৃবির অ্যাকাডেমিক কাউন্সিল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই করা হয়। বশেমুরকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রশেন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এতে সই করেন।
অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিন ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড কমার্স অধ্যাপক শ্যামল দাস, ডিপার্টমেন্ট অব হিউম্যান ফিজিওলজির প্রধান ড. অধ্যাপক শমীর কুমার শীল, কো-অর্ডিনেটর (আন্তর্জাতিক সম্পর্ক) অধ্যাপক আশিস নাথ, রুরাল স্টাডিজ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. জয়ন্ত চৌধুরী এবং বশেমুরকৃবির পক্ষে ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ, রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রক্টর ও হল প্রভোস্টরা উপস্থিত ছিলেন।