ব্রাহ্মণবাড়িয়ায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লি., ব্রাহ্মণবাড়িয়ার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ এর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর। স্বাগত বক্তব্য প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। বিজ্ঞপ্তি