ভারতে আটকে পড়া জেলেদের ফিরিয়ে আনার দাবি

বঙ্গোপসাগরে জাহাজডুবির ঘটনায় ভারতে আটকে পড়া ১৬ জেলেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়ন। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এর আগে গত আগস্ট মাসে সাগরে হঠাৎ ঝড় ও জলোচ্ছ্বাসের কবলে পড়ে ‘এফ বি সামিরা’ নামের ট্রলারডুবিতে এক জেলে নিহত হন। ওই ট্রলারের ১১ ও অন্য ট্রলারের ৫ জনসহ ১৬ বাংলাদেশি জেলে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার দক্ষিণ মাউখালীতে মোহাম্মদ জীবন মোল্লার হেফাজতে রয়েছেন। অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে ৪ দফা দাবি জানানো হয়।

কর্মসূচিতে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন সিকদার, ইসরাঈল প-িত, আবুল খায়ের, মো. শাহজাহান, মো. বাবুল মীর, আনন্দ চন্দ্র বর্মণ, নান্নু মিয়া, শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।