সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দশম অধ্যায় : বাংলাদেশের সামাজিক সমস্যা 

বহুনির্বাচনী

১. যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে কত সালে?

ক. ১৯৮০                                   খ. ১৯৮৩

গ. ১৯৮৬                                   ঘ. ১৯৮৮                                                                                              

২. যৌতুক প্রথা প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে-

র. সবাইকে সুশিক্ষিত করা

রর. মেয়েদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা

ররর. মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর 

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব মিজান তার মেয়ে মরিয়মের বিয়ের সময় জামাইকে একটি  মোটরসাইকেল দেন। বিয়ের কিছুদিন পর মরিয়মের শ^শুরবাড়ির লোকজন তাকে টাকা আনতে বাড়ি পাঠায়। মরিয়ম টাকা আনতে ব্যর্থ হয়। তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন নেমে আসে।

৩. মরিয়ম কোন সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছে?

ক. নিরক্ষরতা                   খ. যৌতুক

গ. কুসংস্কার                                ঘ. জনসংখ্যাস্ফীতি

৪. উক্ত সমস্যার কারণ হচ্ছে-

র. দারিদ্র্য                                   রর. নারীর নির্ভরশীলতা

ররর. আইনের দুর্বল প্রয়োগ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. রর

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

৫. আমাদের দেশে ছেলেদের সর্বনিম্ন বিয়ের বয়স কত নির্ধারণ করা হয়েছে?

ক. ২১ বছর                                 খ. ২২ বছর

গ. ২৩ বছর                                 ঘ. ২৪ বছর

৬. সামাজিক সমস্যার ফলে কী ধরনের প্রভাব পড়ে?

ক. বহির্গমন বেড়ে যায়

খ. সামাজিক কাঠমো পাল্টে যায়

গ. জনসংখ্যা কাঠামো বদলে যায়

ঘ. সামাজিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়

৭. নিচের কোনটি বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা?

ক. কুসংস্কার                                খ. বার্ধক্য

গ. ট্রাফিক জ্যাম                ঘ. যৌতুক প্রথা

উত্তর

১. গ, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. ঘ