বিরাট কোহলির সেঞ্চুরির অপেক্ষা দীর্ঘ হতে হতে তা ছাড়িয়েছে হাজার দিনে। টি-টোয়েন্টি ও টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন নিজেই, ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়েছে ভারতীয় বোর্ড। জাতীয় দল থেকে বিশ্রামেও যান কোহলি। অস্বস্তিকর সেই সময় পার করে কোহলি খেলছেন এশিয়া কাপে। ব্যাটে আবার ফিরে পেয়েছেন রান। কোহলি জানিয়েছেন, পেছনে কাটিয়ে আসা দুঃসময়ে তার খোঁজ নেয়নি কেউ। ‘আমি যখন টেস্টের অধিনায়কত্ব ছাড়লাম, মাত্র একজন মানুষের কাছ থেকে আমি বার্তা পেয়েছিলাম, যার সঙ্গে আমি আগে খেলেছিÑ এমএস ধোনি’ বলেছেন কোহলি। ইন্টারনেট