জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার অভিযোগে ফরিদপুরে হওয়া মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম। গতকাল এ মামলায় হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর অবকাশকালীন বেঞ্চ তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেয়।
এ মামলায় গত ৩১ আগস্ট ফরিদপুরের একটি আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন জাহাঙ্গীর।
আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভুঁইয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী এমরান আহম্মদ দেশ রূপান্তরকে বলেন, ‘একই অভিযোগে তার (জাহাঙ্গীর আলম) বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় আরও ৭টি মামলা হয়। এসব মামলায় কিছুদিন আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন তিনি।