গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধদের আরও একজন মারা গেছেন। তার নাম ইদুনী ওরফে পান্না বেগম (৫০)।

গতকাল সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল এ তথ্য জানান। এ নিয়ে একই পরিবারের দগ্ধ ৬ জনের মধ্যে ৪ জনই মারা গেলেন।

ডা. পার্থ শংকর পাল আরও জানান, পান্না বেগমের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে তার মৃত্যু হয়েছে। বর্তমানে সোনিয়া ২৩ শতাংশ ও ইয়াছিন ২৮ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।