টাঙ্গাইলের মধুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে শাহাদাত (৯) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মধুপুর পৌরসভার জটবাড়ি গুজা খাল থেকে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে।
শাহাদাত মধুপুর আদালত পাড়া এলাকার শাহ আলমের ছেলে বলে জানা গেছে।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হেমায়েল কবির এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, শিশু শাহাদাত গত শুক্রবার জটবাড়ি এলাকায় নানা আব্দুস সালামের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুরে স্থানীয় শিশুদের সঙ্গে গুজা খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে চলে যায়।
আজ সকালের দিকে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে শিশুটির মরদেহ দেখে উদ্ধার করে।