Learning English

ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও ব্যবহার করতে ইংরেজি বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। সর্বাধিক ব্যবহৃত কিছু ইংরেজি বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব

Over my dead body

কোনো ঘটনা প্রতিরোধ করতে জীবন উৎসর্গ করা

Examples

a. ‘All of my friends are going out to the lake tonight and I’m going too!’

‘Over my dead body you are!’

‘আমার সব বন্ধু আজ রাতে ঝিলে যাচ্ছে এবং আমিও যাব!’

‘তোমাকে আমার মৃতদেহের ওপর দিয়ে (যেতে হবে)!’

b. You think that I will give you the keys to my car? Over my dead body.

তুমি মনে করো আমি তোমাকে আমার গাড়ির চাবি দেব? আমার মৃতদেহের ওপর দিয়ে (তোমাকে গাড়ির কাছে যেতে হবে)।

c. If they go ahead with their plan to cut down those trees, they’ll have to do so over my dead body.

তারা যদি গাছ কাটার পরিকল্পনা নিয়ে এগোতে চায় তাহলে আমার মৃতদেহের ওপর দিয়ে তাদের যেতে হবে।

Flesh and blood

পরিবারের অংশ বা পরিবারের সদস্য মনে করা হয় এমন ব্যক্তি। তবে আক্ষরিক অর্থেও ব্যবহৃত হতে পারে। 

Examples

a. She’s my own flesh and blood; I can’t believe she treated me that way!

সে আমার পরিবারের অংশ; আমি বিশ্বাস করতে পারছি না সে আমার সঙ্গে এমন ব্যবহার করল!

b. Of course I care about her well-being, my sister is my flesh and blood after all.

অবশ্যই তার ভালো থাকা না থাকা আমার চিন্তার বিষয়, যত যা-ই হোক আমার বোন আমার পরিবারের সদস্য।

c. In such a terrible tragedy, flesh and blood was all over the streets.

কি দুঃখজনক ঘটনা, রাস্তার সর্বত্র রক্ত আর মাংস ছড়িয়ে আছে।