সীতাকুৃন্ডে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ এলাকায় ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মো. বেলাল হোসেন (৫৫)। তিনি পূর্ব হাসনাবাদ গ্রামের বাবু কলোনিতে  ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী নুর জাহানের বরাতে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শোকেসের গ্লাস ভাঙা নিয়ে বেলাল হোসেনের সঙ্গে ছেলে হেলাল হোসেনের (২৮) কথাকাটাকাটি হয়। এ সময় বাবার হাতে কাস্তে ও ছেলের হাতে ছুরি ছিল। উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হেলাল বাবার বুকে ছুরিকাঘাত করে। এতে বেলাল হোসেন লুটিয়ে পড়লে হেলাল পালিয়ে যায়। প্রতিবেশীরা বেলালকে স্থানীয় বিএসবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।