আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ছেলে সায়াম উর রহমান সায়ামের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল হয়। এতে দলের বিভিন্ন স্তরের এবং স্থানীয় হাজার হাজার মানুষের উপস্থিতিতে ছেলের জন্য দোয়া চান বাবা জাহাঙ্গীর কবির নানক।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, কাজী জাফর উল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও আফজালুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।