নীলফামারীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাসুদ রহমান মাসুম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গত রবিবার ওই ছাত্রের চাচা জিয়ারুল ইসলাম সদর থানায় মামলা করেন। ছাত্রটি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার শিশুটি স্কুলে যাওয়ার সময় ওই যুবক তাকে ভয়ভিতি দেখিয়ে গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে যৌন নির্যাতন করে পালিয়ে যায় । স্থানীয়রা শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুর রহিম জানান, শিশুটির চিকিৎসা চলছে।