রেপটাইলস ফার্মের চতুর্থ পর্ষদ সভা ও বৃক্ষ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ভূখণ্ড ক্রমেই উষ্ণ হয়ে উঠেছে, এর থেকে পরিত্রাণের অন্যতম উপায় ব্যাপক বনায়ন বা বৃক্ষ রোপণ। রেপটাইলস ফার্ম লিমিটেড সবুজের সমারোহ বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই বর্ষা মৌসুমে পাঁচ হাজারেরও বেশি দেশি জাতের ফলজ ,বনজ ও ঔষধি গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করছে, যা চলমান রয়েছে।

সম্প্রতি রেপটাইলস ফার্ম লিমিটেডের পক্ষ থেকে বৃক্ষ ময়মনসিংহের ভালুকার উথরা বাজারের কুমিরের খামারে রোপণ করা হয়।

ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চলতি দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও রেপটাইলস ফার্মে এই বৃক্ষ রোপণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

একই দিনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক নিয়োজিত সম্মানিত চেয়ারম্যান নাইম আহমেদ, পরিচালকবৃন্দ এবং এনাম হক, ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের উপস্থিতিতে রেপটাইলস ফার্ম লিমিটেডের চতুর্থ পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।