৪ কুইকরেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ল

ডিজেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন নিরুৎসাহিত করলেও, দেশের চারটি কুইকরেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আরো দুই বছর করে বাড়িয়েছে সরকার। এই বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৩০০ মেগাওয়াট।

বুধবার (৭ সেপ্টেম্বর) কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই চার বিদ্যুৎকেন্দ্র হলো— চট্টগ্রামের অ্যাক্রন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস, যার উৎপাদন ক্ষমতা ১০০ মেগাওয়াট। রাজশাহীর নর্দার্ন পাওয়ার সল্যুশন, উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট। ঢাকার কেরানীগঞ্জে ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাওয়ারপ্যাক লিমিটেড এবং ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের সিনহা পাওয়ার জেনারেশন লিমিটেড।

এই কুইকরেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে সরকারি চুক্তির মেয়াদ সম্প্রতি শেষ হয়েছিল।