অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

তৃতীয় অধ্যায় : স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা

বহুনির্বাচনী প্রশ্ন

(গত সংখ্যার পর)

১২. আফ্রিকার কোন অঞ্চলে এইডসের বিস্তার সবচেয়ে বেশি?

ক. মরুভূমি                                  খ. বনাঞ্চল

গ. সাব-সাহারা                ঘ. ভূমধ্যসাগরীয় অঞ্চল

১৩. সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী এইডসে আক্রান্ত হয় কত বছর বয়সী মেয়েরা?

ক. ১০-১৪ বছর               খ. ১৫-২৪ বছর

গ. ১২-১৯ বছর               ঘ. ২০-২৪ বছর

১৪. এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিকে এড়িয়ে চলে

i. স্থানীয় লোকজন                       ii. পাড়া-প্রতিবেশী

iii. মা-বাবা

নিচের কোনটি সঠিক?                         

ক. i ও ii         খ. i ও iii       গ. ii ও iii      ঘ. i, ii ও iii

১৫. একটি শিশু এইডসে আক্রান্ত হতে পারে

ক. এইডসে আক্রান্ত মায়ের বুকের দুধ পান করলে

খ. অন্য শিশুর সঙ্গে খেলা করলে

গ. অন্য শিশুর কাপড় ব্যবহার করলে

ঘ. অন্যজনের খাওয়া পানি পান করলে

১৬. এইডসে আক্রান্ত হওয়ার প্রধান কারণ কয়টি?

ক. ৬টি   খ. ৫টি   গ. ৭টি   ঘ. ৮টি

১৭. কোন অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশে এইডস মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে?

ক. সামাজিক                   খ. ভৌগোলিক

গ. রাজনৈতিক                 ঘ. আর্থসামাজিক ও ভৌগোলিক

১৮. এইডসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা যায়

i. মিডিয়ার মাধ্যমে                       ii. র‌্যালি করে

iii. নাটক ও সংগীতের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii       গ. ii ও iii      ঘ. i, ii ও iii

১৯. এইচআইভি বিস্তারে ক্ষতিকর প্রভাব রয়েছে

i. পারিবারিক                  ii. সামাজিক

iii. অর্থনৈতিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii       গ. ii ও iii      ঘ. i, ii ও iii

২০. দৈহিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের কী থাকা প্রয়োজন?

ক. জ্ঞান  খ. বিদ্যা গ. ধারণা            ঘ. শিক্ষা

উত্তর

১২. গ, ১৩. খ, ১৪. ক, ১৫. ক, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. গ