অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে গতকাল ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৫টি স্পটে বিআরটিএ’র ৯টি ভ্রাম্যমাণ আদালত ১১টি বাস থেকে ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া রুট ভায়োলেশন/রুট পারমিটবিহীন, হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন, ওয়েবিল ও অন্যান্য অপরাধে ৫৫টি বাস থেকে ২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া রুট পারমিট না থাকায় একটি গাড়ি ডাম্পিং স্টেশনে প্রেরণ ও দুজনকে কারাদন্ড দেওয়া হয়।
বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম এবং উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি