বেজার সঙ্গে ফায়ার সার্ভিসের সমঝোতা স্মারক

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষের (বেজা) আওতাধীন অর্থনৈতিক অঞ্চলসমূহে ফায়ার স্টেশন নির্মাণ ও অগ্নিনিরাপত্তা জোরদার করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ফায়ার সার্ভিসের পক্ষে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষের (বেজা) পক্ষে ব্যবস্থাপক (এমআইএস ও গবেষণা) উপসচিব ড. শেখ জোবায়েদ হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় বেজার সদস্য অতিরিক্ত সচিব মো. ইরফান শরীফ (পরিকল্পনা ও উন্নয়ন), অতিরিক্ত সচিব আবদুল আজিম চৌধুরী (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত সচিব আলী আহসান সদস্য (বিনিয়োগ উন্নয়ন); অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, ফায়ার সার্ভিসের পরিচালকগণ এবং বেজা ও ফায়ার সার্ভিসের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি