জাতীয় বিশ্ববিদ্যালয়

ভর্তির দ্বিতীয় রিলিজ সিøপের আবেদন ১১ সেপ্টেম্বর শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ সি্লপের অনলাইন আবেদন ১১ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে।

যেসব আবেদনকারী মেধাতালিকায় স্থান পাননি বা মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা মেধাতালিকায় ভর্তি হয়ে পরবর্তী সময় ভর্তি বাতিল করেছেন, সেসব আবেদনকারীকে অবশ্যই দ্বিতীয় রিলিজ সি্লপে আবেদন করতে হবে।

গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ সিøপে আবেদন করতে চাইলে তাকে অবশ্যই ১৫ সেপ্টেম্বরের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/ admissions) পাওয়া  যাবে।