আসিফ ফরিদের জরিমানা

শাস্তি হওয়ারই কথা ছিল তাদের। মাত্রাটা কেমন সেটাই ছিল দেখার। গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে পাকিস্তানের ব্যাটার আসিফ আলি ও আফগানিস্তানের ফাস্ট বোলার ফরিদ আহমেদের ম্যাচ ফি’র ২৫ ভাগ কাটা যাবে। নিজেদের  সবশেষ ম্যাচে হাতাহাতিতে জড়িয়ে পড়া দুই ক্রিকেটার এই শাস্তি মেনেও নিয়েছেন। ওই ম্যাচে শুধু দুই ক্রিকেটার নন, গ্যালারীতে মারামরি বাঁধান দুই দলের সমর্থকরাও। কথার লড়াই বেঁধেছিল দুই দেশের ক্রিকেট সংস্থার কর্তাদের মধ্যেও।