সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দশম অধ্যায় : বাংলাদেশের সামাজিক সমস্যা 

বহুনির্বাচনী

১. বর্তমানে আমাদের সমাজে যৌতুক কীসে পরিণত হয়েছে?

ক. সামাজিক ব্যাধি                        খ. মানসিক ব্যাধি

গ. রাজনৈতিক ব্যাধি                      ঘ. মরণ ব্যাধি

২. যৌতুক কোন যুগের প্রথা?

ক. আধুনিক                                 খ. মধ্যযুগীয়

গ. প্রাচীন                                    ঘ. সাম্প্রতিক

৩. যৌতুকের কারণে ঘটে থাকে-

র. বিবাহ বিচ্ছেদ               রর. সুখী জীবন

ররর. কখনো কখনো প্রাণহানি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. রর               

গ. র ও ররর                                ঘ. র, রর ও ররর

৪. সামাজিক সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে-

র. অর্থনৈতিক উন্নয়ন                     রর. সামাজিক উন্নয়ন

ররর. আন্তর্জাতিক উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

৫. যৌতুক সমস্যার কারণে পারিবারিক জীবনে তৈরি হয়-

র. দাম্পত্য কলহ               রর. স্ত্রী হত্যা

ররর. বিবাহ বিচ্ছেদ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

৬. ১৯৮৬ সালের আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে অপরাধীর শাস্তি হলো-

র. সর্বনিম্ন ১ বছরের কারাদ-            রর. সর্বোচ্চ ৫ বছরের কারাদ-

ররর. ১০ হাজার টাকা অর্থদ-

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. রর

গ. র ও ররর                                ঘ. র, রর ও ররর

৭. সংগঠিত সামাজিক প্রতিরোধকে কী বলা হয়?

ক. সামাজিক আন্দোলন                  খ. সামাজিক প্রতিবাদ

গ. সামাজিক সচেতনতা                  ঘ. সামাজিক প্রতিরোধ

৮. যৌতুক আদান-প্রদানে সহায়তাকারীও পাবে-

ক. একই পুরস্কার              খ. একই শাস্তি

গ.  একই তিরস্কার            ঘ. সামাজিক মর্যাদা

উত্তর

১. ক, ২. গ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. খ