সারা দেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে রাজধানীতে তৃতীয়বারের মতো ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে। আগামীকাল সোমবার থেকে শুরু হবে এ কার্যক্রম।
আজ রবিবার সকালে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
গত শনিবার টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। টিসিবি জানিয়েছে, এ দফায় ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।