প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৬।
রোববার (১১ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পের কারণে দেশটিতে সুনামি সতর্কতা জরি করা হয়েছে। যা পরবর্তীতে নামিয়ে ফেলা হয়।
এতে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্পের কারণে সমুন্দ্রের পানি কিছুটা বেড়ে গিয়ে তীরবর্তী এলাকা ডুবে যেতে পারে। কাইনানতু শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে ভূগর্ভের ৬১ কিলোমিটার (৩৮ মাইল) গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এতে অনেক ভবন ভেঙে পড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকা।
ইউএসজিএস বলেছে, সুনামির ঢেউ উৎপত্তিস্থল থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে।