অষ্টম শ্রেণি : বিজ্ঞান

দ্বিতীয় অধ্যায় : জীবের বৃদ্ধি ও বংশগতি

বহুনির্বাচনী

১. জনন কোষ উৎপন্নের সময় কোন কোষ বিভাজন ঘটে?

ক. মিয়োসিস                   খ. মাইটোসিস

গ. টেলোফেজ                  ঘ. প্রোফেজ

২. কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে?

ক. মিয়োসিস                   খ. মেটাফেজ

গ. প্রো-মেটাফেজ              ঘ. অ্যানাফেজ

৩. কী বিভাজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাইটোকাইনেসিস শুরু হয়?

ক. নিউক্লিয়াস                  খ. মিয়োসিস

গ. প্রোটোপ্লাজম                ঘ. মাইটোসিস

৪. প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে কোন কোষ বিভাজনের কারণে?

ক. মিয়োসিস                   খ. মাইটোসিস

গ. নিউক্লিয়াস                  ঘ. টেলোফেজ

৫. ক্রোমোজোমের প্রধান উপাদান কী?

ক. ডিএনএ                                 খ. আরএনএ

গ. প্রোটোপ্লাজম                ঘ. নিউক্লিয়াস

৬. বংশগতির ধারক কোনটি?

ক. নিউক্লিয়াস                  খ. জিন

গ. ক্রোমাটিড                   ঘ. জাইগোট

উত্তর

১. ক, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. ক, ৬. খ