বাংলাদেশ সেনাবাহিনী
পদ ও যোগ্যতা : সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)। বিএস/বিএসসি/বিকম/স্নাতক বা সমমান পাস হতে হবে। শিক্ষা প্রশিক্ষণে উচ্চতর ডিগ্রি বা ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে দেখা হবে। স্নাতক বা সমমানের পরীক্ষায় সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে ন্যূনতম ২ এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। ১২ মার্চ ২০২৩ তারিখে বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর। অবিবাহিত পুরুষ এবং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। শারীরিক যোগ্যতার বেলায় উচ্চতা ন্যূনতম ১.৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি। ওজন ৪৯.৯০ কেজি বা ১১০ পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি, প্রসারণে ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং সাঁতার জানা আবশ্যক। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ সেনাবাহিনীর বেতন স্কেল অনুসারে। তারিখ অনুসারে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক মেডিকেল এবং মৌখিক) নেওয়া হবে ২৩ অক্টোবর ২০২২ থেকে বিভিন্ন সেনানিবাসে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে। (http://army.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৯ আগস্ট ২০২২ তারিখ থেকে। আবেদন জমার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। আবেদনের সব দরকারি তথ্য জানা যাবে বাংলাদেশ সেনাবাহিনীর এই (http://army.mil.bd) ওয়েবসাইট থেকে। যোগাযোগ০: পরিচালক, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ২৯ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৪
ঢাকা বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের বিভাগের জন্য অধ্যাপক ১ জন। ফলিত পরিসংখ্যান বিষয়ে বিশিষ্ট পন্ডিত এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর পিএইচডি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ফলিত পরিসংখ্যান বিষয়ে বিএসসি অনার্স এবং মাস্টার্স থাকতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে বা উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে ন্যূনতম ১২ শিক্ষকতা এবং গবেষণা থাকতে হবে। স্বীকৃতমানের গবেষণা জার্নালে অন্তত ১৫টি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকতে হবে। বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা। পরিচালক, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এই ঠিকানায় প্রয়োজনীয় সনদ ও অন্যান্য দরকারি কাগজপত্রসহ আবেদন পৌঁছানোর শেষ তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২ অফিস চলা সময় পর্যন্ত। দরকারি সব তথ্যের জন্য যোগাযোগ: ইনস্টিটিউটের পরিচালকের দপ্তর এবং রেজিস্ট্রারের দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৪ আগস্ট ২০২২, পৃষ্ঠা ১০