প্রথম ব্যাট করে নিজে রান করতে পেরেছেন মাত্র ৫। কিন্তু স্টিভেন স্মিথের দ্বাদশ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে থেকে বিদায় নিতে পেরেছেন অ্যারন ফিঞ্চ। গতকাল কেয়ার্নসে সিরিজের শেষ ওয়ানডেতে স্মিথের ১৩১ বলে ১০৫ রান, লাবুশেনের ৫২ ও অ্যালেক্স ক্যারির অপরাজিত ৪২ রানে অস্ট্রেলিয়া করে ২৬৭/৫। শেষ ৫ ওভারে নিউজিল্যান্ডে দরকার ছিল ৪৫ রান। কিন্তু শন অ্যাবট, হ্যাজেলউড ও মিচেল স্টার্করা তা নিতে দেননি।