দেশে করোনা শনাক্তের হার বাড়ছেই। বিশেষ করে গত ৭ দিন ধরে হারের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার বেড়ে ৮ দশমিক ৮৭ শতাংশ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২ জন মারা গেছে ও শনাক্ত হয়েছে ৩১০ জন।
এর আগে গত শনিবার শনাক্ত হয়েছিল ২২২ জন ও মারা গিয়েছিল ১ জন। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জন ও মারা গেছে ২৯ হাজার ৩৩৪ জন।
শনিবার শনাক্ত হার ছিল ৮ দশমিক ৬২ শতাংশ, শুক্রবার ৮ দশমিক ৩৪ শতাংশ, বৃহস্পতিবার ৭ দশমিক ৪ শতাংশ, বুধবার ৬ দশমিক ৯৪ শতাংশ, মঙ্গলবার ৬ দশমিক ৭১ শতাংশ ও গত সোমবার ৬ দশমিক ৬৮ শতাংশ।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৫০০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪৯৩টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকায় অবস্থান করছিল।