'সকালে ঘুম থেকে উঠে দেখবেন সব বদলে গিয়েছে। আকাশে সূর্যের বদলে দেখা যাবে চাঁদ। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির কোনো অস্তিত্ব থাকবে না। ঘড়ির কাটা বিপরীত দিকে ঘুরছে...।'
ঠিক এভাবেই বদলে যাবে 'বিগ বস সিজন ১৬'-র খেলার নিয়ম। ১১ সেপ্টেম্বর সোমবার চ্যানেল কর্তৃপক্ষের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে মুক্তি পেল বিগ বস সিজন ১৬-র প্রোমো। সালমান খানের সঞ্চালনায় বিগ বস ১৬-র নতুন প্রোমো দর্শকের উত্তেজনাকে আরো একটু উসকে দিল- সে কথা বলার অপেক্ষা রাখে না।
বিগ বসের ঘরে এবার যে খেলার নিয়ম বদলে যাবে সেই ইঙ্গিত বিগ বস ১৬-র প্রোমোতেই একেবারে স্পষ্ট। হিন্দি টেলিভিশনের পপুলার রিয়্যালিটি শো বিগ বসের ঘরে খেলার নিয়ম বদলে দেখতে কাউন্টডাউন শুরু করে দিয়েছে এই শোয়ের ভক্তরা।
বিগ বস ১৬-র ধুন্দুমার প্রোমোতে সালমান খানকে বলতে শোনা যাচ্ছে, বিগ বসের ১৫টি সিজনে সবাই নিজেদের মতো করে আলাদা আলাদা খেলা খেলেছে। এবার বিগ বস নিজেই খেলবে। চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রোমো শেয়ার করে ক্যাপশনেই লেখা রয়েছে ঠিক লাইনটিই। বিগ বসের ঘরের সদস্যদের সঙ্গে এবার কি তাহলে প্রতিযোগিতায় নামবেন খোদ বলিউডের ভাইজান?
শোয়ের সঞ্চালনার পাশাপাশি প্রতিযোগী হিসাবেও কি দেখা যাবে সালমানকে? এই সকল প্রশ্নের উত্তরের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন শোয়ের দর্শক। সূত্র : টাইমস অব ইন্ডিয়া