প্রমিক্সকো গ্রুপ ও বিটাক সমঝোতা স্মারক

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এবং মেডিকেল ইকুপমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রমিক্সকো গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে জ্ঞান বিনিময় এবং প্রযুক্তিগত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার বেলা ১১ টায় তেজগাঁওয়ে বিটাক-এর সভা কক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়।

বিটাকের টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম এবং প্রমিক্সকো গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) কমান্ডার (অব.) মো. হাসানুজ্জামান এ স্মারক স্বাক্ষর করেন। এ সময় বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং প্রমিক্সকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মৌসুমী ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি