‘রক্তগ্রহীতা ও দাতা উভয়ের আস্থার স্থল কোয়ান্টাম’

শুধু রক্তগ্রহীতাই নয়, রক্তদাতাদেরও আস্থার স্থলে পরিণত হয়েছে কোয়ান্টাম। যে কারণে দীর্ঘদিন ধরে চলা কোয়ান্টামের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম লাখো মানুষের সেবা দিতে পারছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এসব কথা বলেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের এমন উদ্যোগের জন্য রক্তদাতা, গ্রহীতাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে কমপক্ষে ৩, ১০, ২৫ অথবা ৫০ বার স্বেচ্ছায় রক্তদান করেছেনÑ এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানানো হয়।