স্কলাসটিকার শিক্ষার্থীদের কোভিড টিকা প্রদান

কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষায় স্কলাসটিকা স্কুলের ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া বুধবার (১৪ সেপ্টেম্বর) শেষ হয়েছে। দেশের অন্যতম প্রধান ইংরেজি মাধ্যমের এ স্কুলের পাঁচটি শাখায় মোট এক হাজার ১১১ ছাত্রছাত্রীকে ফাইজার ভ্যাকসিন প্রদান করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গত সোমবার স্কলাসটিকা স্কুলে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। এদিন উত্তরা সিনিয়র শাখার ৩২০ জন  ও উত্তরা জুনিয়ার শাখার ১৮৭ জন শিক্ষার্থী টিকা গ্রহণ করে।

স্কলাসটিকা মিরপুর সিনিয়র শাখার শিক্ষার্থীদের টিকা দেওয়া হয় মঙ্গলবার।

এ শাখায় মোট ৪৬০ শিক্ষার্থী টিকা গ্রহণ করে। সবশেষে বুধবার স্কুলের গুলশান ও বনানী শাখার শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। এ দুই শাখায় মোট ১৪৪ শিক্ষার্থী টিকা গ্রহণ করে।

স্কলাসটিকা স্কুলের বিভিন্ন শাখার প্রধানদের তত্ত্বাবধানে অত্যন্ত সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে কোভিড টিকা দান কর্মসূচি সম্পন্ন হয়।