চাকরি

বাংলাদেশ নৌবাহিনী

পদ ও যোগ্যতা : জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার, ২০২৩বি অফিসার ক্যাডেট ব্যাচ। ১ জুলাই ২০২৩ তারিখে বয়স সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর। বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে, ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড ও ২টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে ‘বি’ গ্রেড (উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান) থাকতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নৌবাহিনীর এইচইটি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং গণিত ও পদার্থবিজ্ঞান ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলপ্রার্থীরাও আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের বেলায় ন্যূনতম শারীরিক যোগ্যতা হলো উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন প্রায় ৫০ কিলোগ্রাম বা ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ সেন্টিমিটার (৩০ ইঞ্চি), প্রসারণে ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও সম্প্রদায়ের বেলায় উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। মহিলা প্রার্থীদের বেলায় উচ্চতা ১৫৭.৪৮ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৪৭ কিলোগ্রাম বা ১০৪ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণে ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।  প্রার্থীকে অবশ্যই অবিবাহিত এবং বাংলাদেশি নাগরিক হতে হবে। এই www.joinnavy.navy.mil.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। যোগাযোগ: পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা।

সূত্র : সমকাল, ২৮ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : নৃবিজ্ঞান বিভাগের জন্য সহযোগী অধ্যাপক ১ জন। নৃবিজ্ঞান বিষয়ে উচ্চতর যোগ্যতার অধিকারী। উক্ত বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রিধারী। বিশ্ববিদ্যালয়ে বা উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে ন্যূনতম ৭ বছরের শিক্ষকতা এবং গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

স্বীকৃতমানের গবেষণা জার্নালে প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকতে হবে। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা।

রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-এই ঠিকানায় প্রয়োজনীয় সনদ ও অন্যান্য দরকারি কাগজপত্রসহ আবেদন পৌঁছানোর শেষ তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২ অফিস চলার সময় পর্যন্ত।

দরকারি সব তথ্যের জন্য যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৪ আগস্ট ২০২২, পৃষ্ঠা ৬